ঘোষণা
শাড়ী কেনাকাটার একটি বিশস্ত অনলাইন প্লাটফর্ম

 She এর পথচলা …

   আসসালামুয়ালাইকুম ।

  আসেন আজকে আমার গল্পটা একটু বলি আপনাদের। আমি  শারমিন জাহান  লোপা।

  স্নাতক ডিগ্রী শেষ করেছি ঢাকা  গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে হোম ম্যানেজমেন্ট এর   উপড়ে । আমার বড় হওয়াটা টাঙ্গাইল শহর জুড়ে। স্নাতক শেষ  করে  বিয়ের পিঁড়িতে   বসেছিলাম। তারপর করেছি স্নাতকোত্তর  ।  এখন ২ মেয়ের আদর্শ  মা , ওদেরকে ঘিরেই   আমার পৃথিবী।

 নিজেকে পেশাদারভাবে গড়ার সুযোক তেমন একটা এতদিন পাইনি । এখন আমার মেয়েরা   কিছুটা বড় হয়েছে । ভাবলাম এবার নিজে কিছু একটা করি । যেই ভাবা সেই কাজ , আমার   হাসবেন্ড এর সহযোগিতায়  নিজেকে ছোট একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষুদ্ৰ   প্রয়াস মাত্র ।অনেক ছোট এখনো অনেক পথ যাওয়া বাকি । কাজ করছি আমার প্রানের শহর   ঐতিহ্যবাহী টাঙ্গাইল এর ঐতিহ্যবাহী  শাড়ী নিয়ে।

 আমার পেইজ এর নাম She, মানে নারী । আমি নারীদের নিয়ে কাজ করতে চাই । চাই   একজন সফল  নারী উদ্যোক্তা হতে। খুব কম সময়েই She যেমন পেয়েছে গ্রাহকের আস্থা   এবং ভালোবাসা , তেমনি প্রত্যাশায় এই আস্থা্র মধ্য দিয়েই আরও সামনে এগিয়ে যাবার   ,আরও  দূর …বহুদুর…  দোয়া করবেন সবাই ।

 ভালো থাকবেন , সুস্থ থাকবেন এবং She এর সাথেই থাকবেন।

 শারমিন  জাহান লোপা

X