Description
প্রাচীন ইক্কত বয়নের অন্যতম কেন্দ্র ছিল ভারতের অন্ধ্রপ্রদেশ সঙ্গে প্রতিবেশী উড়িষ্যা ও গুজরাত ।[৩] অন্ধ্রপ্রদেশে পচাম্পালি ইক্কত যেস্থান গুলিতে তৈরি হয় সেখানে এটি পগুদুবন্ধু, চিতকি এবং বুড্ডাভাশি নামে পরিচিত। ভারতের অন্যান্য স্থানে এটি পচাম্পালি শাড়ি হিসাবে খ্যাত। পচাম্পালি নামটি যেসমস্ত গ্রামে এই শাড়ি তৈরি হয় তারই একটির নাম থেকে এসেছে। ভারতের অন্যান্য অঞ্চলে তৈরি ইক্কতের থেকে পচাম্পালি ইক্কতের নকশার নিজস্ব অনন্য বৈশিষ্ট্য আছে। প্রাচীনকালে বয়ন কেন্দ্রগুলি বিজয়বাড়া ও চেন্নাইয়ের মধ্যবর্তী চিরালা ও জেন্ত্রপেটা শহরে অবস্থিত ছিল। কিন্তু পরে বিভিন্ন কারণে বন্ধ হয়। [৩] বর্তমানে বেশিরভাগ বুনন পচাম্পালি গ্রামে হয়, যেখানে পাঁচ হাজারেরও বেশি এই বস্ত্র উৎপাদন তাঁতযন্ত্র আছে। [৩] এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের পরীক্ষামূলক তালিকায় ভারতের কিংবদন্তি শাড়ি বয়ন গুচ্ছ হিসাবে স্থান করে নিয়েছে।











Reviews
There are no reviews yet.